জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয় খতমে কুরআন, মিলাদ মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল। বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার, শিক্ষকসহ কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং সব শহীদের মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মাওলানা সরওয়ার কামাল। বিজ্ঞপ্তি।



