সাংস্কৃতিক গোলামি একটি জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। অর্থনৈতিক ও রাজনৈতিক গোলামি নির্দিষ্ট সময়ান্তরে বিলুপ্ত হয়; কিন্তু সাংস্কৃতিক আধিপত্য জাতি ও জাতিরাষ্ট্রের খোলনলচে বদলে দেয় নীরবে। পলাশীর বিপর্যয় বাঙালি ও বাঙালি মুসলামানের সংস্কৃতির ভিত কুরে কুরে খাচ্ছে তিন শতক ধরে। গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশে মাটি মিলনায়তনে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত নোঙর সাহিত্য আড্ডায় লেখক, কবি ও সংস্কৃতিজনরা এ মন্তব্য করেন।
‘পলাশীর বিপর্যয় ও সাংস্কৃতিক আধিপত্যবাদ’ বিয়য়ে মূল বক্তব্য উপস্থাপন করেন গবেষক ও ইতিহাসের শিক্ষক শামস সাইমুম। নোঙরের নির্বাহী সম্পাদক হানিফ মজুমদারের পরিচালনায় এবং নাট্যকার আ স ম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় স্বাগত কথা বলেন নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান।
লেখাপাঠ, আলোচনা ও মুক্তালোচনায় অংশ নেন নোঙর প্রকাশক আমীরুল ইসলাম, কবি ও সম্পাদক মাঈন উদ্দিন জাহেদ, সংস্কৃতি সংগঠক আহসান হাবীব, আবৃত্তিকার অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন, লেখক আকতারুজজামান, কবি ও প্রাবন্ধিক খোরশেদ মুকুল, কবি রাজা রাকিব, কবি ও তরুণ রাজনীতিক মোসলেহ মহসিন, অনুবাদক সাইফুল্লাহ সায়েম, সমালোচক নাফিজ ইমতিয়াজ এবং চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রামাণ্য চলচ্চিত্রকার ইসমাইল চৌধুরী। বিজ্ঞপ্তি।



