আনাদোলু
রাশিয়া এবং ইউক্রেন গতকাল সোমবার একে অপরের বিরুদ্ধে রাতভর হামলা চালানোর অভিযোগ তুলেছে। এ হামলার ফলে অন্তত চারজন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে। রাশিয়ার মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাক্সে জানিয়েছেন যে, সেখানে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে। রাতভর সাড়ে তিন শ’রও বেশি ইউক্রেনীয় ড্রোন মস্কো অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালায় যার বেশির ভাগই রাজধানীতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়। আঞ্চলিক অপারেশনাল সদর দফতর টেলিগ্রামে জানিয়েছে যে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় একজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। স্টাভরোপল অঞ্চলের ভিয়াজনিকি গ্রামে একটি ড্রোন শিল্প এলাকায় আঘাত হানে যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় বলে গভর্নর ভøাদিমির ভøাদিমিরভ টেলিগ্রামে জানিয়েছেন। এর আগে টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছিল যে ভিয়াজনিকির রেললাইনের কাছের একটি তেল ডিপোতে আগুন লেগেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে যে তাদের বাহিনী রুশ ভূখণ্ড সংযুক্ত ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণ সাগরের ওপর ৩৪২টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে।



