চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) ও রাজশাহী অঞ্চলে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) একযোগে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো পরিদর্শন করেন। এ সময় চবির প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, যুুগ্ম কো-অর্ডিনেটর ও চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী ও যুগ্ম কো-অর্ডিনেটর ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চবি ভিসি সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে সব অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের কষ্ট লাঘব করার জন্য একই দিন ঢাকা ও রাজশাহী অঞ্চলে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চাকসুর প্রতিনিধিরা অভিভাবক প্যাভিলিয়নসহ নানা কার্যক্রমে সহায়তা করছে। ক্যাম্পাসে পর্যাপ্ত মেডিক্যাল টিম রাখা হয়েছে। তিনজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাদের চবি মেডিক্যালে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ও সহকারী প্রক্টররা, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আইসিটি সেলের পরিচালক, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি কমিটির সচিব, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিজ্ঞপ্তি।



