আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিকবিষয়ক ও শিক্ষার্থী কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো: মাহফুজুর রহমানের সাথে শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ও শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের উপনেতা ড. এম এল এ এম হিজবুল্লাহ এমপির এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই পক্ষের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আইআইইউসি ও শ্রীলঙ্কার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানো এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ বৈঠকের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন একাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। বিজ্ঞপ্তি।



