রাজবাড়ীতে জামায়াত কর্মী আসাদুল হত্যার দায়ে গ্রেফতার ৩

Printed Edition

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালীতে আসাদুল ইসলাম (২২) নামে জামায়াতের এক কর্মীকে হত্যার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ।

ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: শামসুল হক।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের কাউসার শেখের ছেলে মো: মিজান শেখ (২৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মণ্ডলের ছেলে মো: আনোয়ার মণ্ডল (৪৪) ও সূর্যদিয়া গ্রামের শাহাজউদ্দীনের ছেলে মো: আব্দুল করিম মোল্লা (৩৫)।