খুলনা ব্যুরো
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে দুই দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল : সিজন-১’ অনুষ্ঠিত হয়েছে। খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (কেইউআরএস) উদ্যোগে আয়োজিত এ ফেস্টিভ্যালের শেষ দিনে গতকাল ফরমাল সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করতে হবে। আর এ ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো: নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: সালাউদ্দীন, কেইউআরএসের উপদেষ্টা প্রফেসর ড. মো: মতিউল ইসলাম ও সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইয়াছিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি চয়ন বক্সী।
দ্বিতীয় দিনের ফরমাল সেশন শেষে ‘উঅঅউ ঝপযড়ষধৎংযরঢ়’ এর আবেদন নির্দেশিকা ও প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেন নাবিপ্রবি ভিসি প্রফেসর ড. মো: নাজমুস সাদাত। এ ছাড়া গউঢঞ ঝপযড়ষৎংযরঢ় নিয়ে আবেদন নির্দেশিকা ও প্রস্তুতি কৌশল তুলে ধরেন খুবির সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো: তারেক বিন সালাম।
দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যালে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি ও প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়।



