ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ড. আসাদুজ্জামান শিশির বলেছেন, ‘মাইক্রোবায়োলজি মানবজাতির জন্য একটি আশীর্বাদ। কেননা, একটি ক্ষুদ্র অনুজীব কতটুকু শক্তি রাখে, তা সাধারণ ভাবে অনুমান করা সম্ভব নয়। তা নির্ণয় করা সম্ভব মাইক্রোবায়োলজি মাধ্যমে। ড. শিশির আরো জানান, মাইক্রোবায়ালজি অধ্যয়নে মাধ্যমে যেসব ক্ষেত্রে কর্ম ও গবেষণার সুযোগ রয়েছে সেগুলো হলো- একাডেমিয়ায়, হাসপাতালে, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে, বায়োমেডিকেল সেক্টরে, গবেষণা সংস্থায়, ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য শিল্প কারখানায়, বায়োটেক শিল্প কারখানায়, কৃষি খাতে, জৈবশক্তি উৎপাদনে, বর্জ্য ব্যবস্থাপনা খাতে, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায়, সরকারী এবং নিয়ন্ত্রক সংস্থায়। মানুষের জীবনের প্রতিটি স্তরে মাইক্রোবায়োলজির অর্জিত শিক্ষা ও জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে। তিনি আরো জানান, মাইক্রোবায়োলজি বিভাগে উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক, অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষকমণ্ডলী। অত্যাধুনিক গবেষণাগার এবং আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত চারটি ল্যাবরেটরি রয়েছে এই বিভাগে। ল্যাবগুলো হলো- জেনারেল মাইক্রোবায়োলজি ল্যাব, অ্যাডভান্স মলিকুলার ল্যাব, ফার্মাসিটিক্যাল মাইক্রোবায়োলজি ল্যাবও ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি ল্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ.বি.এম.মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এখানে শিক্ষকের সংখ্যা প্রায় ৩শ’। ভাইস চ্যান্সেলর অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি প্রশংসার দাবিদার। বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী বলেন, আমাদের প্রায় ৩০ বছরের অভিজ্ঞতার নিরিখে মাইক্রোবায়োলজি বিভাগকে গড়ে তুলেছি। যাতে শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারে। এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। মাইক্রোবায়োলজি বিভাগের টিউশন ফি ৫ লাখ টাকা। যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা।
ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪



