ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। ক্যাম্পেইন সম্পর্কে তথ্য তুলে ধরেন ব্যাংকের অ্যাডিশনাল এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এ সময় অ্যাডিশনাল এমডি ড. এম কামাল উদ্দীন জসীম, ডিএমডি মাহমুদুর রহমান, মো: রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো: মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো: মোশাররফ হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাস্টারকার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্যাম্পেইনের শীর্ষ তিন বিজয়ীর মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ীরা হলেন মো: নূরুল ইসলাম (ঢাকা), মো: আব্দুল হান্নান (চট্টগ্রাম) এবং মোহাম্মদ মাহদী হাসান (চট্টগ্রাম)। বিজ্ঞপ্তি।



