সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপরে নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গতকাল যমুনা সেতু এলাকা ও সাসেক-২ প্রকল্পের বিভিন্ন চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি এসব প্রকল্পের অগ্রগতি, গুণগতমান এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনের শুরুতে সচিব সেতু বিভাগ যমুনা সেতুর পরিত্যক্ত রেল ট্র্যাক অপসারণ করে ডেক বর্ধিতকরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে যমুনা সেতুর চলমান পট বেয়ারিং প্রতিস্থাপন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ ছাড়া যমুনা সেতুর পশ্চিম গাইড বাঁধে চলমান নদীশাসন কাজও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেতু সচিব সাসেক-২ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন চারলেন সড়ক, এলেঙ্গা ফাইওভার এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপরে পরিচালক (পিএন্ডডি) ও যুগ্মসচিব মো: ভিখারুদ্দৌলা চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সেতু বিভাগের উপসচিব মো: খালেদ হোসেন, সাসেক-২ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: গোলাম মর্তুজা, সাইট অফিসের কর্মকর্তা, পরামর্শক প্রতিনিধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



