ক্রীড়া প্রতিবেদক
জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত হোমে পাঁচটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্য বাফুফের সর্বাধিক এক কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে বাংলাদেশ ও ভারত ম্যাচে। এ ছাড়া বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে এক কোটি ১৫ লাখ টাকা ও বাংলাদেশ-হংকং ম্যাচে এক কোটি দুই লাখ টাকা আয় হয়েছে। পুলিশ প্লাজাতে গতকাল হওয়া বাফুফের সভার শেষে এ তথ্য জানানো হয়। অবশ্য বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-নেপাল ম্যাচের আয়ের তথ্য দেয়া হয়নি।
এ ছাড়া সিলেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমতির জন্য ফিফার সাথে যোগযোগ করবে বাফুফে। ২০ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরুর সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশ দলকে ধন্যবাদ দেয়া হয় এশিয়া কাপ বাছাইয়ে ভারতকে হারানোর জন্য।



