সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সা:-এর সুমহান জীবনাদর্শ, সর্বজনীন মানবিক মূল্যবোধ এবং শাশ্বত নৈতিক শিক্ষার নির্যাস তরুণ প্রজন্মের মননে প্রোথিত করার সুদৃঢ় প্রত্যয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে ‘সিরাত কনফারেন্স ও সিরাত কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ২০২৬’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী এই বর্ণাঢ্য ও জ্ঞানগর্ভ সেমিনারটি অনুষ্ঠিত হয়। পবিত্র রবিউল আউয়াল মাসের তাৎপর্যকে ধারণ করে আয়োজিত এই মহতী আসরে বিশ্ববিদ্যালয়ের শিকমণ্ডলী, শিার্থীরা এবং দেশবরেণ্য বিদগ্ধ অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আমান উদ্দিন মুজাহিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: মনজারুল আলম, পিএইচডি, এমআইইইই। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শায়খ আহমাদুল্লাহ। অনুষ্ঠানের জ্ঞানভিত্তিক আলোচনাকে আরো শাণিত ও সমৃদ্ধ করেন ড. সাইফুল্লাহ মাদানী : বিশিষ্ট ইসলামিক স্কলার ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব; অধ্যাপক মোখতার আহমাদ : চেয়ারম্যান, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্ক; অধ্যক্ষ মোশতাক ফয়েজী : পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। বিজ্ঞপ্তি।



