সুপার এইটের লক্ষ্য যুক্তরাষ্ট্রে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের এ আসরের সব থেকে আলেচিত দল মার্কিন যুক্তরাষ্ট্র। না, সব দলের উপর দাদাগিরি দেখিয়ে নয় বরং চমকপ্রদ পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছে দলটি। ২০২৪ টি-২০ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার সুপার এইটে উঠেছিল। পাকিস্তানের মতো বড় দলকে পরাজিত করে অঘটনের জন্ম দিয়েছিল তারা।

এবারের আসরে প্রথম দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারলেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে দলটি। তৃতীয় ম্যাচে পরও নেদারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানে জয়ী হয়ে পয়েন্ট টেবিলে অবস্থান তিনে। সুপার এইটে উঠতে হলে অনেক কিন্তু বা যদির উত্তর মিলতে হবে তাদের। তবে তার আগে নামিবিয়ার বিপক্ষে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মোনানক প্যাটেলের দলের। হারলে সে ক্ষেত্রে আর কোনো সমীকরণই কাজে আসবে না। দলের হয়ে সাইতেজা মোকাম্মেলা ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। হরমীত সিং ও শ্যাডলি ভ্যান বল হাতে প্রতিপক্ষের ওপর ভালোই প্রভাব বিস্তার করে চলেছেন। যুক্তরাষ্টের অধিনায়ক বলেন, চাপের মুহূর্তে আমরা নিজেদের কৌশল ঠিক রাখতে চাই।