আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল ঢাকায় আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং উপব্যবস্থাপনা পরিচালকরা।
আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্র্যাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং আকিজ রিসোর্সের পক্ষে স্বাক্ষর করেন রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো: রুহুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আকিজ রিসোর্সের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ট্রেজারি অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন। বিজ্ঞপ্তি।



