ইসলামী ব্যাংকের সাথে রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির চুক্তি স্বার

Printed Edition

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বারিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সদস্যরা ইসলামী ব্যাংকে বেতন হিসাব পরিচালনা, সমিতির হিসাবে জমা (ডিপোজিট) প্রদান এবং সমিতি থেকে গ্রহণকৃত ঋণের কিস্তি সহজে পরিশোধের সুবিধা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো: আফজাল হোসেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পে চুক্তিতে স্বার করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পে স্বার করেন সমিতির সভাপতি ও রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এন এম তাওহিদুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে সহকারী মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, মোহাম্মদ নাজমুল ইসলাম ও মো: রফিকুল বারি খান এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সচিব মো: সাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।