যাত্রাবাড়ী জয়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শিরোপার পথে আরো এগিয়ে গেল যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। গতকাল তারা ২-০ গোলে হারিয়েছে সাধারন বীমাকে। গোল দাতা রাজউদ্দিন ও শাকিল হোসেন। অন্য ম্যাচে কসাইটুলী সমাজ কল্যাণ পরিষদকে ১-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। জয়সূচক গোল করেন মাহাবুবুল ইসলাম।