ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় আগামী মার্চে অনুষ্ঠিত হবে উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। আসরকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে আছেন সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। বাংলাদেশের হয়ে খেলা জাপানে জন্ম নেয়া মাতসুশিমা সুমাইয়ার পর এবার আনিকাও এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায়। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।
আনিকা ছাড়া এশিয়ান কাপের বাংলাদেশ স্কোয়াডে দুই নতুন মুখ আলপি আক্তার ও সৌরভী আফরিন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দ। ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেনুতে হবে এবারের নারী এশিয়ান কাপ।
বাংলাদেশ দল : গোলরক্ষক- রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী; ডিফেন্ডার- আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন; মিডফিল্ডার- স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন; ফরোয়ার্ড- আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।



