শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো: সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১১তম সভা অনুষ্ঠিত
Printed Edition



