চুয়েটের নতুন ভিসি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রাষ্ট্রপতির আদেশক্রমে শিা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার এই তথ্য জানানো হয়। অধ্যাপক ড. সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়েট শিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি প্রকৌশলীদের আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা/সংগঠনের ফেলো ও সদস্য।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রতœগর্ভা পরিবারের সন্তান। তার বাবা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা ছিলেন। রতœগর্ভা মায়ের নাম হাজী চেমনআরা বেগম। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বিজ্ঞপ্তি।