বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটের (বিআইআই) ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর মগবাজারস্থ চাষীকল্যাণ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বিআইআইয়ের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিমের পরিচালনায় এবং বিআইআইয়ের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬-২৭ কার্যকালের জন্য বিআইআই-এর নির্বাচন কমিশনার, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হালিম।
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্যদের ভোটে ২০২৬-২০২৭ কার্যকালের জন্য বিআইআইয়ের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম। এ ছাড়াও ২০২৬-২০২৭ কার্যকালের জন্য ১০ সদস্যবিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে ২০২৪-২০২৫ সালের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট অনুমোদন করা হয়। একই সাথে ২০২৫-২০২৬ সালে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, অগ্রগতি ও সফলতা কামনা করা হয়।
সভায় বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউটের অতীতের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা বিআইআইয়ের দায়িত্ব পালন করেছেন এবং ইন্তেকাল করেছেন, তাদের অবদানের কথা স্মরণ করে রূহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় বিআইআইয়ের ম্যানেজিং কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, মাওলানা আব্দুল মান্নান, আ.ফ.ম. আব্দুস সাত্তার, ট্রেজারার অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, এমপি রফিকুন নবী, মাওলানা আব্দুল জব্বারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাধারণ সদস্যদের মধ্যে আব্দুস সবুর ফকির, নওশাদ আলী ফরহাদ, কামরুল আহসান, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আলতাফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



