নিজস্ব প্রতিবেদক
‘৫ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস-সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুরের সাথে সাাৎ করতে যায় একটি প্রতিনিধি দল।
তারা শিশু রাতুলের অসুস্থ পিতা মো: রাব্বির সাথে সাাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। এ ছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় প্রতিনিধিদলটি। পাশাপাশি প্রতিনিধিদলটি রাজধানীর আগারগঁাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের পাশেও দাঁড়ান।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো: মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রধানমন্ত্রীর সাথে অষ্ট্রেলিয়া প্রতিনিধিদলের সাাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাাৎ করেছেন অষ্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল। গতকাল বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সে দেশের সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তার কার্যালয়ে সাাৎ করেছেন। এটি ছিল সৌজন্য সাাৎ।
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন।
সাাতের সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন
বাসস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলে আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন ।
কৃষি সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি একটি ডিজিটাল উদ্যোগ।
এ কার্ডের মাধ্যমে ভূমিহীন, ুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য নায্যমূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের মূল ল্য।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
এ কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে দুই হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।



