জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধা

Printed Edition

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে গতকাল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম আর কবির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।