কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় একটি ক্লিনিকের অপারেশন টেবিলে শিশুর মৃত্যুর ঘটনয়া ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ক্লিনিকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। বিক্ষোভের মুখে অপারেশনে অংশগ্রহণকারী দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় অবস্থিত ‘একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের ক্লিনিকে। স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলায় অপারেশনের আগে অ্যানেসথেসিয়া দেয়ার পরপর ছয় বছর বয়সী তাসনিয়া আফরিন নামের শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাসনিয়া কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।



