সিভাসুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Printed Edition

যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সিভাসু পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দফতরের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।