শিনজো আবে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

Printed Edition

আলজাজিরা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে বন্দুকধারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তিন বছরেরও বেশি সময় আগে দিনের আলোয় সংঘটিত এ হত্যাকাণ্ড বিশ্বকে স্তম্ভিত করেছিল। গতকাল বুধবার নারা শহরের আদালতে বিচারক শিনইচি তানাকা এ রায় ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী ইয়ামাগামি ২০২২ সালে আবেকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছিলেন। জাপানে যেখানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল, সেখানে এ ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল। জাপানে যাবজ্জীবন সাজায় প্যারোলের সুযোগ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ বন্দী কারাগারেই মৃত্যুবরণ করে।

অভিযোগপক্ষ ইয়ামাগামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দাবি করেছিল। তারা বলেছিল, এ হত্যাকাণ্ড যুদ্ধ-পরবর্তী ইতিহাসে নজিরবিহীন এবং সমাজে এর প্রভাব অত্যন্ত গুরুতর।