ক্রীড়া প্রতিবেদক
৮ মে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের হয়ে এই সিরিজই আপাতত শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। এরপরই এই সহকারী কোচ যোগ দেবেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ হিসেবে। প্রস্তাবটা ছিল বিসিবির দিক থেকে। জাতীয় দলকে আপাতত তেমন কিছু দেয়ার নেই বলে মনে করছেন সালাহউদ্দিনও। এর চেয়ে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে এইচপিতে ভবিষ্যতের ক্রিকেটার তৈরির কাজটাই নিজের জন্য ভালো হবে। নতুন দায়িত্ব নিয়ে কাল বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে ছোটখাটো একটা মিটিংও হয়েছে সালাহউদ্দিনের।
২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাহউদ্দিন। বিসিবির সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তান সিরিজের পর এইচপির প্রধান কোচের পদে যোগ দিলেও চুক্তির মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই থাকবে। আর এইচপির বর্তমান দায়িত্বে থাকা প্রধান কোচ ডেভিড হেম্পকে দেয়া হবে অন্য দায়িত্ব।



