আনাদোলু
কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ১৬তম রাষ্ট্রদূত সম্মেলনে তিনি বলেন, এ ধরনের হামলা শেষ পর্যন্ত কারো জন্যই মঙ্গলজনক হবে না। তার মতে, এই হামলাগুলো কৃষ্ণসাগরে নৌচলাচলের নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
তুর্কিয়ে প্রেসিডেন্ট জানান, আঙ্কারা ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষকেই এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে।



