ডিজিটাল লেনদেনে চালু হলো শাহ্জালাল বাংলাকিউআর

Printed Edition

ডিজিটাল লেনদেনকে আরো সহজ, দ্রুত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি চালু করেছে শাহজালাল বাংলাকিউআর। গতকাল বুধবার প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল বাংলাকিউআরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বাংলা কিউআরের সুবিধা এবং ক্যাশলেস লেনদেনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। পরবর্তীতে প্রথম মার্চেন্ট হিসেবে ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকে অবস্থিত ক্যান্টিন “সরকার’স কিচেন”-কে বাংলা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান ও ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের কোম্পানি সচিব মো: আবুল বাশার, আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব, অ্যান্টি মানি লন্ডারিং ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান মো: আব্দুল কুদ্দুস, কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলা কিউআর সেবা শাহজালাল ইসলামী ব্যাংকসহ যে কোনো ব্যাংক ও এমএফএস এর সব গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। বিজ্ঞপ্তি।