সাবেক পাটকল কর্মকর্তা খন্দকার আফসার আহমদের ইন্তেকাল

Printed Edition

আন্দরকিল্লাহর ৬ রাজাপুর লেইন নিবাসী এবং আমিন জুট মিলের সাবেক ক্রয়-কর্মকর্তা খন্দকার আফসার আহমদ মঙ্গলবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিল ৭৪। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহর নামাজের পর কদম মোবারক মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়।

খন্দকার আফসার আহমদ বিশিষ্ট ব্যাংকার মরহুম কে টি আহমেদ, দৈনিক আজাদীর সিনিয়র সহসম্পাদক মরহুম তফজ্জল আহমদ, চট্টগ্রামের প্রথম ছড়া লিটল ম্যাগাজিন ‘ছড়া সাম্প্রতিক’ ও একুশের সঙ্কলন ‘ফাল্গুনের ফুল’ সম্পাদক, তৎকালীন দৈনিক মিছিলের সিনিয়র সাংবাদিক খন্দকার আখতার আহমদ এবং আইআইইউসির সিনিয়র সহকারী পরিচালক, জনসংযোগ, আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের ভাই। বিজ্ঞপ্তি।