সিলেট ব্যুরো
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট সফরে আসছেন।
ইতোমধ্যে জেলা প্রশাসনের আয়োজনে দুই দফা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর উপস্থিতিতে বুধবার সার্কিট হাউজে বিশেষ প্রস্তুতিমূলক সভায় সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষ করে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা সফলে গুরুত্ব দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, রাষ্ট্রপতির এই সফর খুবই গুরুত্বপূর্ণ। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে তিনি নগরীর নানা স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।



