নিজস্ব প্রতিবেদক
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান। গতকাল বৃহস্পতিবার কাজে যোগদান করে তিনি পূর্বতন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হকের স্থলাভিষিক্ত হন। এ উপলে কোস্টগার্ড সদর দফতরে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে দু’জনেই দায়িত্ব হস্তান্তর/গ্রহণ বইতে স্বার করেন। এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করে ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিণ ও উচ্চতর শিা গ্রহণ করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (উঝঈঝঈ), মিরপুর; ন্যাশনাল ডিফেন্স কলেজ (ঘউঈ), মিরপুর এবং ভারতের ওয়েলিংটনস্থ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের কৃতী গ্র্যাজুয়েট। দীর্ঘদিনের বর্ণাঢ্য কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন।
দ নেভিগেটর হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসানের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অংশ সমুদ্রগামী দায়িত্ব ও নেভিগেশন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি একটি করভেট, দু’টি অফশোর প্যাট্রোল ভেসেল (ঙচঠ), তিনটি মিডিয়াম ও স্মল ফাস্ট অ্যাটাক ক্রাফট (ঋঅঈ) এবং একটি মিসাইল বোটের অধিনায়কত্ব করেছেন। পাশাপাশি কমান্ডিং অফিসার, ফাইং উইং হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশন উইংয়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পেশাগত দায়িত্বে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রিয়ার অ্যাডমিরাল মো: মঈনুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (ঘইচ), ‘বিশিষ্ট সেবা পদক’ (ইঝচ) এবং বাংলাদেশ কোস্টগার্ডের ‘বাংলাদেশ কোস্টগার্ড পদক’ (ইঈএগ) অর্জন করেন।



