রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের দশম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এক্সিম ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, লে: কর্নেল (অব:) মো: খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে এম জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো: মোকসুদুজ্জামান এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম।
সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ব্যাংককে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনাও পাস করা হয়। বিজ্ঞপ্তি।


