নরসিংদী প্রতিনিধি
সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাক কোম্পানিগুলোর বেপরোয়া প্রচারণার প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন করেছে। গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা সম্পাদক পরিষদের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেছে নাটাব। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ।
বক্তারা সংশোধিত খসড়া আইনগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ছয়টি দাবি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। নাটাবের প্রোগ্রাম অফিসার কানিজ ফাতেমা রুশির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাটাব নরসিংদীর উপদেষ্টা জসিম উদ্দিন ও মোহাম্মদ জয়নুল আবেদীন, সাংবদিক হলধর দাস, ফারুক মিয়া, সোহেল এস হোসেন, আমজাদ হোসেন, এস এম আরিফুল হাসান, এনামুল হক রানা প্রমুখ।



