সিলেটে এনডিএফের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Printed Edition
সিলেটে ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার হাতে এনডিএফের সদস্যরা : নয়া দিগন্ত
সিলেটে ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার হাতে এনডিএফের সদস্যরা : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা: নুরুল ইসলাম বাবুল বলেছেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। নিয়মিত খেলাধুলায় শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে। পাশাপাশি এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।

গত সোমবার রাতে বিগত ২০২৪ এর ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি ও ৩৬ জুলাই স্মরণে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিএফের কেন্দ্রীয় সহসভাপতি (সিলেট বিভাগ) ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: আবুল হাশেম চৌধুরী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা: জাহিদ হোসাইন। সঞ্চালনা করেন এনডিএফ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মুহিবুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে এনডিএফের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ফাইনালে টিম জুলাই ওয়ারিয়র্স অব এনইএমসিকে ৫৫ রানে হারিয়ে টিম সøাইডার্স রিটার্ন চ্যাম্পিয়ন হয়।