নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

Printed Edition

মিডল ইস্ট আই

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচার-বিষয়ক মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ এমপি। গত সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন ব্রিটিশ এমপি ও লর্ডস সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারকে লেখা একটি চিঠিতে এ দাবি জানান।

চিঠিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নথিভুক্ত নির্যাতনের দায় ইসরাইল সরকারের, যার মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুও রয়েছেন। লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে লেখা ওই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি ও সাতজন লর্ডস সদস্যসহ বিভিন্ন দলের আইনপ্রণেতারা স্বাক্ষর করেন।

আইনপ্রণেতারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান, যেন তিনি নেতানিয়াহু, উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়্যারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ‘দায়মুক্তির অবসান ঘটাতে’ সহায়তা করেন।