সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের স্প্রিং সেমিস্টার-২০২৬ এর শ্রেণী কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে। তাই ১৪ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এনরোলমেন্ট সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। নিজ নিজ বিভাগের প্রশাসনিক দফতরে গিয়ে এনরোলমেন্টের কার্যক্রম শেষ করে শ্রেণী কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার অফিস। এ ছাড়াও যে সব শিক্ষার্থী স্প্রিং সেমিস্টার-২০২৬ এ ভর্তি হয়েছে তাদেরকে ভর্তি শাখা হতে আইডি কার্ড সংগ্রহ এবং ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থীদের কাস শুরু হওয়ার আগে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। শ্রেণী কার্যক্রম ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০৬-১৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।



