ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক নারী চিকিৎসকের ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোহাব্বতের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় হাসপাতাল চত্বরে মানববন্ধনে চিকিৎসকরা বলেন, মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা: রেবেকা সুলতানা খুশি, ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: আতিকুর রহমান খান এবং অ্যানেসথেটিস্ট ডা: মমিনুর রহমান সনেট। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- ডা: মাজহারুল ইসলাম, ডা: হাবিবুল্লাহ খান, ডা: আসাদুজ্জামান, ডা: সানজিদা রহমান এবং নার্সিং সুপারভাইজার লতিফা ইয়াসমিন ডলি প্রমুখ।



