ক্রীড়া ডেস্ক
ফরাসি ওপেন টেনিসের ২০২৬ আসরের প্রথম দিনেই জমে উঠেছে রোলাঁ গারোর লড়াই। প্যারিসের ক্লে কোর্টে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ডসø্যামে জয় দিয়ে অভিযান শুরু করেছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।
পুরুষ এককের প্রথম রাউন্ডে জার্মানির জাভেরেভ ফ্রান্সের বেঞ্জামিন বোনজিকে ৬-৩, ৬-৪ ও ৬-২ সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেন। এ ছাড়া রাশিয়ার ক্যারেন খচানোভ ফ্রান্সের আর্থারকে ৬-৩ ও ৭-৬ (৩), ৬-০ গেমে, টমাস ম্যাচাক ৬-৪, ৬-৪ ও ৬-৩ সেটে বেলজিয়ামের জিজু বার্গসকে পরাজিত করেন।



