দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে রিফাহ্ তাসফিয়া। সে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
রিফাহ্ তাসফিয়া সুন্দরগঞ্জে কর্মরত নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা রেজাউল ইসলাম ও রাশেদা খাতুনের একমাত্র মেয়ে।
তার কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা রিফাহ্ তাসফিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রিফাহ্ তাসফিয়া ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এজন্য সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।


