মানারাত ইউনিভার্সিটিতে আইন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) আইন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা তোমরা পেয়েছ তা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে দিবে আজকের এই বিদায় অনুষ্ঠানে এটাই আমাদের প্রত্যাশা। আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার মো: মনিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট ও সেশনস জজ মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএইচএম আবু সাঈদ। এ ছাড়া এতে আইন বিভাগের প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম, সহকারী অধ্যাপক ব্যারিস্টার তাসনিম ফেরদৌসসহ বিভাগের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তি।