বসুন্ধরা ‘ই’ ব্লকে খোলা হলো ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা

Printed Edition

বাংলাদেশের মিষ্টান্ন সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড ‘হেরিটেজ সুইটস’। সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় এই ব্রান্ডের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান অর্থ ও হিসাব বিভাগ এস এম মনিরুল ইসলাম পলাশ এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিসিবির কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরার ‘ই’ ব্লকের ঢালী কাঁচা বাজার ও আশপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল। ঠিকানা: প্লট নং-৮৪/এ, ৮৪/বি, ব্লক-ই, ঢালি ফুড কোর্ট, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। খোলার সময় : প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। বিজ্ঞপ্তি।