রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানদো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয়া সাতটি বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী, চট্টগ্রাম, বেগম রোকেয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। আরো উপস্থিত ছিলেন- শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা: রোকসানা বেগম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আরিফুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান।



