বার্সেলোনার হারে রিয়ালের জয়ে মৌসুম শেষ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় হার দিয়ে মৌসুম শেষ করল চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা নিশ্চিত করার পর শেষ তিন ম্যাচের দু’টিতে পরাজয়ের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। দলটির জার্সিতে বিদায়ী ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে নিলেও জয় পেলেন না রবার্ট লেভানোদোভস্কি। ঘুরে দাঁড়িয়ে তাদের জালে তিনবার বল পাঠিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল ভালেন্সিয়া। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল।

এদিকে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়া কোচ আলভারো আরবেলোয়া, দানি কার্ভাহাল ও ডেভিড আলাবার শেষটা হয়েছে দুর্দান্ত জয়ের মধ্য দিয়েই। রোমাঞ্চে ভরা ম্যাচে গত পরশু অ্যাথলেটিকো বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে বিদায় নিলেন রিয়ালের এই তিন তারকা।