চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) উৎসবমুখর পরিবেশে ১৩৯তম বন্দর দিবস পালন করেছে। এ উপলক্ষে গত ২৫ এপ্রিল বন্দরে অবস্থানরত সব জলযান ও জাহাজে একনাগারে এক মিনিট হুইসেল বাজানো হয়। বন্দরের সব মসজিদ, মন্দিরে চবকের প্রয়াত কর্মকর্তা/কর্মচারীদের রূহের মাগফিরাত ও চট্টগ্রাম বন্দর এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়। দিবসটি উদযাপনে বন্দরের স্কুল কলেজের শিক্ষার্থীদের বন্দরের কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন ও বন্দরের নবনির্মিত ওয়ান স্টপ বিল্ডিংয়ের স্ক্রিনে সর্বসাধারণের জন্য দিনব্যাপী ভিডিও প্রদর্শন করা হয়। বন্দর ভবনের আশপাশ এবং চট্টগ্রাম এয়ারপোর্ট সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Printed Edition



