বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

Printed Edition
বরিশালে জামায়াতের এমপি প্রার্থী মুয়াযযম হোসাইনের মোটর শোভাযাত্রা : নয়া দিগন্ত
বরিশালে জামায়াতের এমপি প্রার্থী মুয়াযযম হোসাইনের মোটর শোভাযাত্রা : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শুক্রবার সকাল ৯টায় বেলসপার্ক প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কয়েক কিলোমিটার দীর্ঘ সুশৃঙ্খল এই র‌্যালিটি বেলসপার্ক মাঠে শেষ হয়।

জামায়াতের বরিশাল-৫ আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নেতৃত্বে শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, ঝালকাঠি সদর-নলছিটি আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্য নেতারা।

র‌্যালির উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, এই শোভাযাত্রা কোনো প্রদর্শনী নয়, এটি ইসলামের পক্ষে গণজাগরণের বহিঃপ্রকাশ। মানুষ দুনিয়াবী মতবাদে হতাশ হয়ে ইসলামের পথে ফিরে আসছে এটাই তার প্রমাণ। তিনি আগামীর বাংলাদেশকে ইসলামী মূল্যবোধনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ার আশা ব্যক্ত করেন।

নথুল্লাবাদ, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা, দিনারের পুল ও সাহেবেরহাটে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসব সভায় অ্যাডভোকেট হেলাল বলেন, বরিশাল সদরে দাঁড়িপাল্লার প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছে, তার সুফল ঘরে তুলতে ইসলামী শক্তিকে আরো সংগঠিত হতে হবে। শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুই পাশে দাঁড়ান উৎসুক মানুষ। উপস্থিত জনতা জামায়াতের এই শৃঙ্খলার প্রশংসা করেন।