বগুড়া অফিস
তুরস্কের একটি দাতা সংস্থার সহায়তায় বগুড়ার সোনাতলা উপজেলার শালিখায় অসহায় ও অস্বচ্ছল মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে পল্লী কল্যাণ ট্রেনিং অ্যাসোসিয়েশন (পাকটা)। বুধবার শালিখা দারুল হাদিস ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশনের পাশাপাশি ১১টি অসহায় পরিবারের মধ্যে টিউবওয়েল এবং ১০০টি অস্বচ্ছল পরিবারের মধ্যে খাসির গোশত বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাকটা চেয়ারম্যান মো: আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন তুরস্ক থেকে আগত দাতা সংস্থার প্রতিনিধি আলী জেইবেক, উর্দেমির আদিগুজেল, মুস্তফা ইয়াজ এবং মুহিত্তিন দিশচি। এ ছাড়াও অনুষ্ঠানে শালিখা দারুল হাদিস ইসলামিয়া মাদরাসার সভাপতি মো: মোজাফফর হোসেন, সহসভাপতি মামুনুর রশীদ মুকুল, সাধারণ সম্পাদক সাহার আলী প্রধান খোকা, ডা: শাহ আলম, ফুলে নেওয়াজ নাহিদ, সাব্বির হোসেন, শাহ বিদারুল হক, আব্দুল্লাহ আল মামুন, শাফিউল ইসলাম, নাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। তুরস্কের দাতা সংস্থার সহযোগিতায় পরিচালিত এ ধরনের কার্যক্রম শুধু দরিদ্র মানুষের কষ্ট লাঘবই করে না, বরং দুই দেশের মানুষের মধ্যে মানবিক বন্ধনও আরো সুদৃঢ় করে।



