বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির (বিজিআইসি) ৪১তম বার্ষিক সাধারণ সভা গত ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সবাই কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের মরহুম অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালে কোম্পানির বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের ওপর ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অন্যদের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো: শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ এবং এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও প্রীতি চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।



