তুরস্ককে ইসরাইলি নৌপ্রধানের হুমকি

Printed Edition

আল মায়াদিন

ইসরাইলের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে তুরস্কের প্রতি পরোক্ষ সামরিক সতর্কবার্তা পাঠিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ইয়াল হারেল। সম্প্রতি ইসরাইলি নৌবাহিনীর অফিসারদের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি রজব তৈয়ব এরদোগান সরকারের নাম উল্লেখ না করেই এই বার্তা দেন।

অনুষ্ঠানে ভাইস অ্যাডমিরাল হারেল জানান, সমুদ্রসীমার নতুন প্রেক্ষাপটে দূরবর্তী সীমানা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। যেসব পক্ষ সমুদ্র ও দূর-দূরান্তের এলাকা থেকে ইসরাইলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়, দূরত্ব তাদের বিন্দুমাত্র সুরক্ষা দেবে না। হাজার হাজার মাইল দূরে থেকে যারা ইসরাইল রাষ্ট্র ও এর সামরিক বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবে, তাদের প্রতিহত করতেই নৌবাহিনীকে প্রস্তুত করা হয়েছে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরের কৌশলগত ভারসাম্য বিঘিœত করার প্রচেষ্টাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেয়া হচ্ছে। ইসরাইলের কাজের স্বাধীনতা কিংবা সামুদ্রিক স্বার্থের ওপর হুমকি তৈরি করে, এমন কোনো বাস্তবতা মেনে নেয়া হবে না। দায়িত্ব পালনে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব স্থানেই নৌবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে।