মাদারগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধী (১২) মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় প্রতিবন্ধী মেয়েটি। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত মাসুদুর রহমান মেম্বারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানায়, শনিবার বিকেলে বাড়িতে মেয়েটি একা থাকায় পান খাওয়ার কথা বলে ঘরে ঢুকে মাসুদ মেম্বার। এ সময় একা পেয়ে সে ভিকটিমের মুখ চেঁপে ধরে ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভিকটিমকে পরীক্ষার জন্য জামালপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।