প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : পরিবারের সদস্যরা যদি ইসলাম না মানে! নাটক, সিনেমা ও গান-বাজনা শুনে যা আমার কানে আসে ও প্রচুর বিরক্তিকর লাগে। এ ছাড়া মাহরাম মানে না। তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার বা রাগ করা যাবে? এবং এ রকম বলা যাবে যে ‘যদি ইসলাম না মানো তাহলে তোমার কথা শুনবো না?’ মা বাবাকে কি এরকমভাবে বলা যাবে?

উত্তর : খারাপ ব্যবহার করে ইসলামের পথে নিয়ে আসতে পারবেন না। ব্যবহার ভালো করবেন। রাগ করে যদি মনে হয় তারা কিছুটা হলেও সংশোধন হবে তাহলে কারো প্রতি অন্যায় না করে রাগ করতে পারেন। ‘যদি ইসলাম না মানো তাহলে তোমার কথা শুনবো না?’ এ ধরনের কথায় যদি কিছুটা হলেও কাজ হচ্ছে বলে মনে হয়, তাহলে বলতে অসুবিধা নেই। তবে তাদের আদেশকৃত সব জায়েজ কাজ অবশ্যই করবেন।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট